হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁও থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক তানভীর আহমেদ রাকিবকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খিলগাঁও থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ গোড়ান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিজ বাসা থেকেই তানভীর আহমেদ রাকিবকে আটক করা হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তানভীরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাঁকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।

তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তা জানায়নি পুলিশ।

‎ঢাকার পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী: এমপি শিমুল বিশ্বাস ‎

তাহসিফ হত্যা মামলায় পুলিশ হেফাজতে সেই তরুণী

রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে

মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, টিয়ারশেল-লাঠিচার্জ, পুলিশের পিকআপে আগুন

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফের মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

বিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে

রাজধানীর পৃথক তিন স্থানে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা-অগ্নিসংযোগ

এক কোম্পানির বাস চালু হচ্ছে ঢাকার ৬ রুটে

সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত

সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী ছুরিকাঘাতে খুন, ছেলে গ্রেপ্তার