হোম > সারা দেশ > ঢাকা

ক্যানসারের সাড়ে ৭ কোটি টাকার ওষুধ চোরাচালান, চীনা নাগরিক গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত জীবন রক্ষাকারী বিপুল পরিমাণ ওষুধ চোরাচালানের অভিযোগে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য সাড়ে ৭ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।