হোম > সারা দেশ > ঢাকা

গ্রিন রোডে আবাসিক হোটেলের বাথরুমে মিলল তরুণীর মরদেহ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর গ্রিন রোডে একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন গ্রিন রোডে হোটেল রুপসা ইন্টারন্যাশনাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে ওই কক্ষে, ঘুমের ওষুধসহ বেশ কিছু ওষুধপত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মৃতের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর বোয়ালী চর গ্রামে। তাঁর বাবার নাম নুর নবী আর মায়ের নাম শামীমা আক্তার।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশি জানান, ওই তরুণী গত ১৯ এপ্রিল রাতে রূপসা হোটেলের একটি রুমে ভাড়া উঠেছিলেন। তখন হোটেল কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন, আইইএলটিএস পরীক্ষা দিতে গ্রাম থেকে ঢাকায় এসেছেন। তাঁর বাবা মা তেজগাঁও এলাকায় থাকেন। ওই তরুণীর স্বামী সাগর কুমিল্লায় থাকেন। তাঁকে খবর দেওয়া হয়েছে।

ওসি জানান, হোটেল থেকে বের হতেন না তরুণী। সব সময় দরজা জানলা আটকিয়ে রাখতেন। হোটেল ভাড়াও ঠিকমতো দিতেন না। আজ দুপুরে হোটেল কর্তৃপক্ষ ভাড়ার জন্য ডাকতে গেলে দরজায় নক করে কোনো সাড়াশব্দ পায়নি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, বাথরুমে মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। তখন হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়।

ওসি আরও জানান, হোটেলের ওই রুমটি থেকে ঘুমের ওষুধসহ বেশ কিছু ওষুধপত্র পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ছয়জন