হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে মাটির দেয়াল ধসে বোন নিহত, ভাই আহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মাণাধীন একটি মাটির দেয়াল ধসে জান্নাতুল নাইমা (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় তার বড় ভাই মো. ইফাত (১৫) আহত হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোমারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুজনই ওই এলাকার আবুল খায়েরের সন্তান।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পরিবারটির বহু বছরের পুরোনো মাটির ঘরটি মেরামতের কাজ চলছিল। দেয়ালটি পুনরায় মাটি দিয়ে তৈরি করা হচ্ছিল। রোববার রাতে জান্নাতুল নাইমা ও তার ভাই ইফাত ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ ঘরের মাটির দেয়াল ধসে পড়লে তারা দুজনই চাপা পড়ে। তাদের চিৎকারে প্রতিবেশীরা দ্রুত গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নাইমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত ইফাত বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নাইমার বাবা আবুল খায়ের জানান, তাঁর মেয়ে চৌদ্দগ্রাম এইচ জে বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর ইফাত চৌদ্দগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

কুমিল্লায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা

কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার তাহমিনা বেগম চৌধুরী পেলেন ‘রত্নগর্ভা মা’ অ্যাওয়ার্ড

প্রথম বেতনের অর্থে বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের বৃত্তি দিলেন হাসনাত

আগুন নেভালেও শিকলবন্দী আনিসকে উদ্ধার করেনি কেউ

কুমিল্লায় অগ্নিদগ্ধ হয়ে শিকলবন্দী মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরুবোঝাই ট্রাক লুট

‘সাত টুকরা’ করার হুমকি, কৃষকের বাড়িতে ডাকযোগে কাফনের কাপড়

কুবির ভিসি-কোষাধ্যক্ষের পদত্যাগসহ ৯ দফা দাবি ছাত্রদলের

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা