হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাস নদীর পাড়ে গোসলের ঘাটে ময়লার স্তূপ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় পুরোনো বাসস্ট্যান্ডসংলগ্ন হোমনা-বাঞ্ছারামপুর সেতুর নিচে জনসাধারণের গোসলের ঘাটে ফেলা হচ্ছে বাজার ও বাসাবাড়ির ময়লা। এসব ময়লা-আবর্জনা গড়িয়ে নদীতে পড়ায় একদিকে যেমন দূষিত হচ্ছে পানি, অন্যদিকে নদীতে গোসল করতে আসা লোকজন আবর্জনার গন্ধে দুর্ভোগ পোহাচ্ছে।

আজ রোববার সরেজমিনে দেখা যায়, নদীর ঘাটের দুই পাশেই রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। এর মধ্যেই নদীতে নেমে গোসল করাসহ কাপড়চোপড় ধোয়ার কাজ করছেন অনেকে। পাশাপাশি রান্নার জন্য কলসি, বালতিতে করে এই পানি বাড়িতে নিয়ে যাচ্ছেন।

নদীতে গোসল করতে আসা স্থানীয় বাসিন্দা মো. মোকবুল হোসেন জানান, বাজারের হোটেল ব্যবসায়ীরাসহ অন্য ব্যবসায়ীরা এখানে এনে ময়লা ফেলছেন। এ ছাড়া অনেকে বাসাবাড়ির ময়লাও এখানে ফেলে যায়। আর এতে করে দুর্গন্ধে ঘাটে গোসল করা অনেক কষ্টকর হচ্ছে। তার পরও কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় এসব ময়লা-আবর্জনার মধ্যেই গোসল সারতে হচ্ছে।

নদীতে গোসল করতে আসা ব্যবসায়ী হাসান মিয়া জানান, বাজারের অনেক ব্যবসায়ী এখানে এনে ময়লা-আবর্জনা ফেলে যান। নদীর পাড়ে ময়লা ফেলার কারণে এর দুর্গন্ধে নদীর পাশ দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে না। নাকমুখ চেপে ধরে হাঁটতে হচ্ছে নদীর পাড়ে।

নদীর ঘাট এলাকার বাসিন্দা মণিকার রানী সরকার (২৫) ও কাজল রানী ঘোষ (৫০) বলেন, ‘সবাই এখানে এসে ময়লা ফেলে যায়। আমরা নিষেধ করলেও শোনে না। এ ছাড়া অনেক লোকজন এসে দিনের বেলায় এখানে দাঁড়িয়ে প্রস্রাবও করে, আমরা মানা করলেও শুনছে না। আবার রাতের অন্ধকারে অনেকে এসে এখানে পায়খানাও করে যায়। সব মিলিয়ে নদীর ঘাটের এই ময়লা-আবর্জনায় আমরা আশপাশের লোকজন চরম দুর্ভোগে আছি।’ নদীর ঘাটে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে হোমনা পৌর মেয়র মো. নজরুল ইসলাম বলেন, ‘বাজারের ও বাসাবাড়ির ময়লা ফেলার জন্য কাচারিকান্দিতে আমাদের নির্দিষ্ট জায়গা রয়েছে। আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিনই বাজার ও বাসাবাড়ির ময়লা সংগ্রহ করে ময়লার স্তূপে ফেলছে।’ 

লাকসামে দশম শ্রেণির ছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, ২৩ জনের বিরুদ্ধে মামলা

বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার, অবমুক্ত হবে গাজীপুর সাফারি পার্কে

অনুমোদন ছাড়াই ইতালিতে মাসের পর মাস, বেতন-ভাতা নিচ্ছেন চৌদ্দগ্রামের শিক্ষিকা

মাদক সেবনকারীদের পুলিশে দেওয়ার জেরে দুই যুবককে মারধর

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত আবদুল্লাহ, অনুপস্থিত ৬ চিকিৎসককে শোকজ

চৌদ্দগ্রামে ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ডাকাতিয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার

কুমিল্লায় ঈদের প্রধান জামাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা

‘আমার সন্তানটাকে তুমি দেখে রেখো’—আত্মহত্যার আগে স্ত্রীকে বিকাশকর্মীর শেষ মেসেজ

দেবিদ্বারে ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার