হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার ১৭ ইউপিতে চলছে ভোট, শীতে ভোটারদের সরব উপস্থিতি

কুমিল্লা প্রতিনিধি

ঘন কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে কুমিল্লার ৫ উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন তাঁরা। কুয়াশা ও শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারের সংখ্যা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 
 
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুমিল্লার পাঁচটি উপজেলার মধ্যে নাঙ্গলকোটের আটটি, লাকসামের তিনটি, লালমাই উপজেলার দুটি, বরুড়ার দুটি ও দাউদকান্দি উপজেলার দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ১৭টি ইউপির ভোটকেন্দ্র রয়েছে ১৪৪ টি। মোট ভোটার ২ লাখ ৭৮ হাজার ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৫০২ জন, মহিলা ভোটার ১ লাখ ৬৬ হাজার ৫৫৬ জন। এই ১৭ ইউনিয়নে ৫৭ জন চেয়ারম্যান পদে, ৫৫২ জন সাধারণ আসনে ও সংরক্ষিত আসনে ১২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

পুলিশ, আনসার ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৩ হাজার সদস্য নির্বাচনে নিয়োজিত রয়েছেন। তা ছাড়া মাঠে রয়েছে জেলা প্রশাসনের ৩০ জন ম্যাজিস্ট্রেট। 

চৌদ্দগ্রামে মাটির দেয়াল ধসে বোন নিহত, ভাই আহত

ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি চেয়ারম্যান গ্রেপ্তার

গোমতী নদীর চর: বেপরোয়া মাটিখেকোরা

কুমিল্লায় মসজিদ ও মন্দিরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের একাদশ শ্রেণির কার্যক্রম স্থগিত

কুবি শিক্ষক অপহরণ: অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা

হোমনায় তিন খুন: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার দেবিদ্বার: সময় বেঁধে দেওয়ার পরও দখলমুক্ত হয়নি ফুটপাত

স্ত্রী-সন্তান-ভাতিজা খুন: ১৫ দিনেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কিত জহিরুল

তিন দিনের আলটিমেটাম পেরিয়ে ছয় দিন, দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত হয়নি