হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি উল্টে আহত অন্তত ১২ 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতির ঘটনায় অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের ১৪ বগির মধ্যে ৯টি বগি উল্টে এ দুর্ঘটনা ঘটে। 

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় প্রাথমিকভাবে ১২ জনের মতো আহত হয়েছেন। 

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, ট্রেন দুর্ঘটনার মো. রনি (২৮) ও আফজাল (২৯) নামের দুজন যাত্রীকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁরা দুজনেই শঙ্কামুক্ত। এ ছাড়া আমাদের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে হয়েছে। চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রাখা হয়েছে। মেডিকেল টিমের তথ্যমতে বড় ধরনের কোনো আঘাতপ্রাপ্ত রোগী সেখানে নেই।’ 

বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম–জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত।

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

পিতৃপরিচয়হীন নবজাতক ৫০ হাজার টাকায় বিক্রি, উদ্ধার করল পুলিশ

একই নারীর সঙ্গে প্রেম, মামা হত্যার দায়ে গ্রেপ্তার ভাগনে

চৌদ্দগ্রামে ধর্ষণ ও নবজাতক বিক্রির অভিযোগ, সমাজের ভয়ে আত্মগোপনে তরুণী

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭৫, মুচলেকায় মুক্তি ১৩৩ জনের

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী কাইয়ুমসহ গ্রেপ্তার ১৭

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল, কী বলছে পুলিশ

নিখোঁজের ৩ দিন পর পুকুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক