হোম > সারা দেশ > কুমিল্লা

ধর্ষণের বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার হোমনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের বিচার দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

আজ রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের কয়েক হাজার শিক্ষার্থী উপজেলা পরিষদ শহীদ মিনারের সামনে এসে জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হোমনা থানা গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে তারা।

এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি সেলিম মাস্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইজুদ্দিন সাজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু, সদস্যসচিব সাজ্জাদ প্রমুখ।

এ সময় শিক্ষার্থীদের প্রতিবাদ সভায় এসে তাদের সঙ্গে একমত পোষণ করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া। তিনি দ্রুত ধর্ষকদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তারের সময় বেঁধে (আলটিমেটাম) দিয়ে আজকের মতো তাদের কর্মসূচি প্রত্যাহার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী (১৮) ও তাঁর স্বামী হোমনায় থাকেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁরা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় যাচ্ছিলেন। পথে ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তাঁর ছয়-সাতজন সহযোগী দুটি মোটরসাইকেল নিয়ে তাঁদের পথ রোধ করেন। অভিযুক্ত ব্যক্তিরা দম্পতিসহ অটোরিকশাটিকে জোরপূর্বক একটি নির্জন এলাকায় নিয়ে যান। সেখানে আশিকুর রহমান ও তাঁর দুই সহযোগী ওই নারীকে আটকে রাখেন। অন্যরা তাঁর স্বামী ও অটোচালককে দূরে সরিয়ে নিয়ে যান। এই সুযোগে আশিকুর রহমান ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে তাঁরা দম্পতিকে ছেড়ে দিলে তাঁরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তাঁরা হোমনা থানায় মামলা করেন।

এ বিষয়ে হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা আইনি ব্যবস্থা নিয়েছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ধর্ষণে সহযোগিতার কথা স্বীকার করেছেন।’

আসামি গ্রেপ্তারের বিষয়ে ওসি আরও বলেন, ‘প্রধান অভিযুক্ত আশিকুর রহমানসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুতই তাদের আইনের আওতায় আনতে পারব।’

চৌদ্দগ্রামে শিক্ষকের হাতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মামলা

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ

বর্ষাকালে গোমতী নদীতে পানি উঠলে আমরা আতঙ্কে থাকি: হাসনাত আবদুল্লাহ

চৌদ্দগ্রামে মাদ্রাসাশিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩

আমি দেবিদ্বারের নারীদের শিক্ষার দায়িত্ব নেব ইনশা আল্লাহ: হাসনাত আবদুল্লাহ

লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ড ভ্যান সংঘর্ষে মা-ছেলে নিহত