হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সার্জিও গোরের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন সার্জিও গোরের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল। আজ শুক্রবার কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে গিয়ে তাঁরা মানবিক সহায়তা, চিকিৎসা ও খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও ছিলেন।

এর আগে দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে ১৪ সদস্যের মার্কিন প্রতিনিধিদলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়।

বেলা ২টার দিকে প্রতিনিধিদলটি উখিয়ার ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। পরে ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে তাঁরা সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থানের পর দলটি ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিডিআরসিএস পরিচালিত হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা হাসপাতালের রোগী, নার্স ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিনিধিদলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত কার্যক্রম পরিদর্শনে যায়। সেখানে তাঁরা রোহিঙ্গাদের খাদ্য বিতরণ কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

বিকেল সোয়া ৪টার দিকে প্রতিনিধিদলের সদস্যরা উখিয়ার ৪-এক্সটেনশন ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে যান। সেখানে তারা খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে উখিয়া উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠক শেষে তারা কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন।

মার্কিন প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গারা স্বদেশে ফেরার আকুতি জানিয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে তাঁরা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে প্রত্যাবাসনের দাবি জানান।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার ২

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ডাকাতি, সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণ লুট

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা, আহত ৫

কক্সবাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩, আহত ২

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন পার, শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার

দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা