হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে শাহজাহান (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

শাহজাহান চট্টগ্রাম শহরের পাঁচলাইশের শুলকবহর এলাকার বাসিন্দা এবং রেস্টুরেন্ট কর্মচারী বলে জানা গেছে।

জেলা প্রশাসনের সৈকতকর্মী সুপারভাইজার মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ মঙ্গলবার ভোরে পরিবার নিয়ে শাহজাহান কক্সবাজারে আসেন। তাঁরা জেলা খাদ্য অফিসের পাশে একটি হোটেলে ওঠেন। বেলা ১১টার দিকে লাবণী বিচে গোসলে নামেন। বেলা দেড়টার দিকে শাহজাহান স্রোতের টানে ভেসে যান।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, তাঁকে মুমূর্ষু অবস্থায় পুলিশ ও লাইফগার্ডের কর্মীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই সহোদর আটক

উখিয়ায় ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

অপসারণ হয়নি আগের চার খুঁটি, ঝুঁকিতে সেতু

টেকনাফে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

সিটি করপোরেশন করার উদ্যোগ: বাড়ছে কক্সবাজারের পরিধি

সাগরপাড়ে স্ক্যাম চক্রের ঘাঁটি

বাবার হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল কথা, প্রাণ গেল চাঁদের গাড়ির ধাক্কায়

সেন্ট মার্টিনে খতনা করানো অর্ধশতাধিক শিশুর ক্ষতস্থানে সংক্রমণ, হাসপাতালে ২

কক্সবাজার ভ্রমণে এসে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

বৈরী আবহাওয়া: জীবিকার টানাপোড়েন উপকূলে