হোম > সারা দেশ > কক্সবাজার

পর্যটন শহরে স্পার আড়ালে যৌন ব্যবসা, ব্ল্যাকমেল ও ছিনতাই, গ্রেপ্তার ৩৮ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলীতে স্পা পরিচালনার আড়ালে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেলের এবং ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য জানান।

গতকাল রোববার রাতে শহরের কলাতলীর একটি হোটেল ও কটেজ জোনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অতিরিক্ত ডিআইজি বলেন, ‘কলাতলী মোড়ে বিচ ওয়ার্ল্ড নামে একটি হোটেলের গোপন কক্ষ থেকে কথিত স্পা সেন্টার থেকে পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি ও পর্যটকদের ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘টুরিস্ট পুলিশের কাছে তথ্য ছিল, বিচ ওয়ার্ল্ডে এক ভুয়া সাংবাদিকের একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে অভিযানে চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সাংস্কৃতিক কেন্দ্রের সামনের কটেজ জোনের একটি সাইনবোর্ডবিহীন কটেজের গোপন আস্তানা থেকে ২১ জন নারী ও ১২ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি, পর্যটকদের ব্ল্যাকমেল, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।’

তিনি বলেন, ‘নারী-পুরুষের সংঘবদ্ধ চক্র অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে পর্যটন শিল্পের দুর্নাম হচ্ছে। এ কারণে অপরাধীদের ধরতে টুরিস্ট পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।’

গ্রেপ্তার ৩৮ নারী-পুরুষের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত

কক্সবাজারে বন্যায় সবজির দাম বেড়ে দ্বিগুণ, খেত ও বীজতলা নষ্ট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩

বন্যার্ত মানুষের পুনর্বাসনে মনোযোগ দেবে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

সাগরে ট্রলারডুবির ঘটনায় ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে শিশু ও তরুণের মৃত্যু