হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে বজ্রপাতে নিহত ৩, আহত ২

কক্সবাজার ও কুতুবদিয়া প্রতিনিধি

কক্সবাজারে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহতের মধ্যে কুতুবদিয়ায় দুজন ও পেকুয়ায় একজন। আজ রোববার বেলা ১ টার দিকে পৃথকস্থানে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং চাচা এলাকার জাকের উল্লাহর ছেলে মো. ইমতিয়াজ (২৫) ও মো. ছাবেরের ছেলে মো. করিম (২৫) এবং পাশের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সরতঘোনা এলাকার আলী হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৩২)।

আহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লারপাড়া এলাকার জাকের উল্লাহর ছেলে রমিজ (৩৬) ও আক্কাছ (২২)।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, ধুরুং এলাকায় নৌকা মেরামতের সময় বজ্রপাতের ঘটনায় চারজন আহত হন। আহতদের কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মৃত দুজন সম্পর্কে শ্যালক-দুলাভাই। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

পেকুয়া থানার ওসি মো. ফরহাদ আলী বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজারে হোটেলে হঠাৎ আগুন, আতঙ্কে বাইরে দুই শতাধিক অতিথি

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিবিড়

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন