হোম > সারা দেশ > কক্সবাজার

ফোর মার্ডার মামলা: আরসার প্রধান আতাউল্লাহ ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি

আরসাপ্রধান আতাউল্লাহকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বান্দরবানের আদালতে আনা হয়। ছবি: আজকের পত্রিকা

ফোর মার্ডারের মামলায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পুলিশ পরিদর্শক মো. গোলাম জিলানী জানান, ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর মার্ডারের মামলায় এজাহারভুক্ত আসামি আরসাপ্রধান আতাউল্লাহ জুনুনি। মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আরসাপ্রধান আতাউল্লাহকে আদালতে তোলা হয়। আদালতে আদেশ শেষে তাঁকে আবারও কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

মামলার তথ্যমতে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আতাউল্লাহ। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেপ্তার করে র‍্যাব।

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, ৯ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

চকরিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

চকরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় নছিমনচালক নিহত

পেকুয়ায় বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

কক্সবাজারে আদালত চত্বরে গুলি, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ৩

চকরিয়ায় ছেলের হাতে বাবা খুন

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাত, নিহত ১