হোম > সারা দেশ > কক্সবাজার

পাহাড়ে বসে সন্ত্রাসী তৎপরতা, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালী উপজেলার কালারমারছড়ার পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি দা, একটি ছোরা, বিশেষভাবে তৈরি দুইটি কুড়াল ও একটি গুলি রাখার পোচ উদ্ধার করা হয়।

শনিবার ভোরে উপজেলার কালারমালছড়ার ফকিরজোম সাকিনের মোস্তাক বাপের বাড়ি পাহাড়ের টিলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রস্তুতির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালারমালছড়ার ফকিরজোম পাড়ার মোহাম্মদ আমিনের ছেলে রশিদ মিয়া (৩৪), মো. আব্বাস (৪০) ও কলিম উল্লাহ (২৫)। এদের মধ্যে রশিদ মিয়া আত্মসমর্পণকৃত জলদস্যু এবং আব্বাস ইউনিয়ন যুবলীগের সভাপতি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি বিল্লাল উদ্দিন জানান, কালারমালছড়ার ফকিরজোম সাকিনের মোস্তাক বাপের বাড়ি পাহাড়ের টিলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রস্তুতির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি দা, একটি ছোরা, বিশেষভাবে তৈরি দুইটি কুড়াল ও একটি গুলি রাখার পোচ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা শেষে তাঁদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবু বক্কর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কক্সবাজার মেরিন ড্রাইভে অবৈধ রিসোর্ট উচ্ছেদ অভিযান শুরু

সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে যা জানাল পরিবেশ মন্ত্রণালয়

অধিকাংশ হোটেল-রিসোর্টে নেই অগ্নিনির্বাপণ যন্ত্র ও জরুরি পথ

কাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

সেন্ট মার্টিন খুলছে ১ নভেম্বর—দৈনিক যেতে পারবেন ৩৫০০ পর্যটক, দিতে হবে ফি

পর্যটনশিল্পের উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চান ব্যবসায়ীরা

গুমোট আবহাওয়ায়ও কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

কক্সবাজারে হোটেলে হঠাৎ আগুন, আতঙ্কে বাইরে দুই শতাধিক অতিথি

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি