হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়াঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুরা হলো—শাহিদা আক্তার (১১) ও রাকিবুল হাসান (৬)। লেমশীখালীর নয়াঘোনা গ্রামের মো. দিদারের সন্তান তারা। 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায় ওই দুই শিশু। তাদের পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শোভন দাস জানান, পানিতে ডুবে যাওয়া শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জালাল আহমদ পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনে লুটপাট

রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ মরদেহ কক্সবাজারেই, ব্যবস্থাপকের ৭ দিনের রিমান্ড আবেদন

কক্সবাজারে বিলাসবহুল ফ্ল্যাটে মাদকের ব্যবসা, ৩ লাখ পিস ইয়াবাসহ তিনজন আটক

প্রশাসনের সামনে সব হলেও দেখার কেউ নেই

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

রিসোর্টে অগ্নিকাণ্ড: টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ

রিসোর্টে আগুন: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার