হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে সৃষ্ট ৪.৭ মাত্রার ভূমিকম্পে কাপলো উখিয়া-টেকনাফ

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৮ মিনিটের দিকে ভূমিকম্প অনুভব করে স্থানীয়রা। 

ভূমিকম্প বিষয়ক তথ্য সরবরাহ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভলকানো ডিসকভারির ওয়েবসাইটে ইন্ডিয়া'স ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি'র বরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৪. ৭ মাত্রার মৃদু ভূমিকম্পটির উৎপত্তি স্থল বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন প্রদেশের সিটওয়ে জেলায়। 

যেখানে আরও বলা হয়, ভারতীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে সৃষ্ট ভূকম্পনটির অবস্থান ছিলে ভারতের মিজোরাম প্রদেশের ৩৭৫ কিলোমিটার দক্ষিণে। ভূগর্ভের ৪৫৯.৬ কিলোমিটার গভীরে যেটি উৎপত্তি হয়। 

প্রাথমিক নির্ণয়ে ভূমিকম্পটির প্রভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানানো হয় প্রতিবেদনে। 

এদিকে উখিয়ার স্থানীয়রা জানিয়েছেন, হালকা কম্পন হলেও ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল বেশ কিছু সেকেন্ড। তবে তীব্রতা না থাকায় সাময়িক শঙ্কিত হলেও কিছুক্ষণের মধ্যেই কেটে যায় ভূমিকম্পের রেশ।

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিবিড়

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’