হোম > সারা দেশ > কক্সবাজার

‘ভিডিও ধারণ’ নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের টেকনাফে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছে, মোবাইল ফোনে ভিডিও ধারণকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সাঈদ। গতকাল বুধবার আনুমানিক রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ সালমান (২৭)। তিনি ওই এলাকার হাফেজ আব্দুল খালেকের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, নাটমোড়াপাড়ার জনৈক হেলালের দোকানে মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিওর জের ধরে স্থানীয় যুবক জাফর ওরফে মাইক জাফরের সঙ্গে সালমানের বাগ্‌বিতণ্ডা হয়। 

ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শী সালমানের চাচাতো ভাই মোহাম্মদ আতিক আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের খাবার খেয়ে পান খাওয়ার জন্য আমি ও সালমান হেলালের দোকানে যাই। এ সময় হঠাৎ মদ্যপ অবস্থায় জাফর এসে সালমানকে গালিগালাজ করতে করতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা তাৎক্ষণিক সালমানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জুবায়ের সাঈদ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

প্রশাসনের সামনে সব হলেও দেখার কেউ নেই

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

রিসোর্টে অগ্নিকাণ্ড: টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ

রিসোর্টে আগুন: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

কক্সবাজারে আগুনে ১০ পর্যটকের মৃত্যু: দোতলা থেকে লাফ দিয়ে বাঁচেন আশিক

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন: উধাও কর্তৃপক্ষ, উদ্ধার সহায়তায় বিজিবি

কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি