হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে এল হাতিশাবক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে ঢুকে পড়েছে একটি হাতিশাবক। সোমবার (৩ জুলাই) বিকেল থেকে তাকে বনে ফেরানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় বন বিভাগ। সন্ধ্যায় শাহপরীর দ্বীপ ঘোলারচর ঝাউবনে ঢুকে পড়ে। সেখানে উপকূলীয় বন বিভাগের কর্মীরা এটিকে পাহারায় রেখেছেন। রাত ১২টা পর্যন্ত শাবকটিকে সেখানেই অবস্থান করতে দেখা গেছে।

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, ‘বাচ্চা হাতিটি শাহপরীর দ্বীপ উপকূলীয় ঝাউবাগানে অবস্থান করছিল। আমরা সহযোগিতা করে এটিকে বনে ফেরানোর চেষ্টা করছিলাম। কিন্তু বিশাল ঝাউবাগানের ভেতর থেকে শাবকটি বের করা সম্ভব হয়নি। শাবকটির বয়স সাত মাসের কিছু বেশি হবে।’

উপকূলীয় বন বিভাগের টেকনাফস্থ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান বলেন, ‘সম্ভবত মিয়ানমার থেকে শাবকটি নাফ নদীতে নেমে আসে। আমরা চেষ্টা করছি এটিকে বনে ফেরানোর জন্য।’

শাহপরীর দ্বীপের জেলে নুরুল আমিন বলেন, ‘সকালে হাতিশাবকটি নাফ নদীর উত্তর দিক থেকে সাঁতরে দক্ষিণে যেতে দেখেছি। পরে এটি শাহপরীর দ্বীপ ঘোলারচরের ঝাউবাগানে ঢুকে পড়ে।’

গুমোট আবহাওয়ায়ও কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

কক্সবাজারে হোটেলে হঠাৎ আগুন, আতঙ্কে বাইরে দুই শতাধিক অতিথি

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিবিড়

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল