হোম > সারা দেশ > কক্সবাজার

মহেশখালীতে আধিপত্য নিয়ে গোলাগুলি, যুবক নিহত

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মো. ফেরদৌস (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকিরা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত মো. ফেরদৌস ফকিরা ঘোনা এলাকার নুরুচ্ছফার ছেলে। 

স্থানীয়রা জানায়, ফকিরাঘোনার আরুব্বর ও চাইদ্দর গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বকে কেন্দ্র করে রোববার রাতে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন ফেরদৌস। এরপর স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই বলেন, মূলত জমির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

কক্সবাজার মেরিন ড্রাইভে অবৈধ রিসোর্ট উচ্ছেদ অভিযান শুরু

সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে যা জানাল পরিবেশ মন্ত্রণালয়

অধিকাংশ হোটেল-রিসোর্টে নেই অগ্নিনির্বাপণ যন্ত্র ও জরুরি পথ

কাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

সেন্ট মার্টিন খুলছে ১ নভেম্বর—দৈনিক যেতে পারবেন ৩৫০০ পর্যটক, দিতে হবে ফি

পর্যটনশিল্পের উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চান ব্যবসায়ীরা

গুমোট আবহাওয়ায়ও কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

কক্সবাজারে হোটেলে হঠাৎ আগুন, আতঙ্কে বাইরে দুই শতাধিক অতিথি

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি