হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরসার সাবেক সদস্য নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরাকান রোহিঙ্গা স্যলভেশন আর্মির (আরসা) সাবেক সদস্য মুফতি জামাল নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ক্যাম্প-১১-এর রোহিঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই ক্যাম্পের ই ব্লকের বি/ ১১-এর নজির আহমদের ছেলে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

আমির জাফর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-১১-এর রোহিঙ্গা বাজারে কেনাকাটা করছিলেন মুফতি জামাল। এ সময় তিন-চারজন দুর্বৃত্ত পেছন থেকে তাঁকে ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য লাশ উখিয়া থানায় পাঠানো হয়েছে।

প্রশাসনের সামনে সব হলেও দেখার কেউ নেই

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

রিসোর্টে অগ্নিকাণ্ড: টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ

রিসোর্টে আগুন: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

কক্সবাজারে আগুনে ১০ পর্যটকের মৃত্যু: দোতলা থেকে লাফ দিয়ে বাঁচেন আশিক

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন: উধাও কর্তৃপক্ষ, উদ্ধার সহায়তায় বিজিবি

কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি