হোম > সারা দেশ > কক্সবাজার

ইয়াবা পাচারের মামলায় ৬ বছরের সশ্রম কারাদণ্ড

প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে পাঁচ হাজার ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ ফরিদ নামের এক মাদক পাচারকারীর ৬ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। আজ বুধবার কক্সবাজার জেলা যুগ্ম দায়রা জজ আদালত-১ এর বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।

এ রায়ে আদালত আসামিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। এ অর্থ অনাদায়ে আসামিকে আরও দুই মাস সাজা ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ পৌরসভার মিঠারপানির ছড়া এলাকার ইউসুপ আলীর ছেলে মোহাম্মদ ফরিদ পলাতক রয়েছেন।

আদালত আদেশে বলেন, আসামি আদালতে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হলে সেদিন থেকে সাজা গণনা হবে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুর রউফ ও জিয়া উদ্দিন বলেন, ২০১৭ সালের ২৮ অক্টোবর মো. ফরিদকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ মামলায় চার বছর পর আদালত রায় ঘোষণা করেছেন।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন: উধাও কর্তৃপক্ষ, উদ্ধার সহায়তায় বিজিবি

কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি

রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই সহোদর আটক

উখিয়ায় ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

অপসারণ হয়নি আগের চার খুঁটি, ঝুঁকিতে সেতু

টেকনাফে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩