হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে এসে অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

কক্সবাজার প্রতিনিধি

মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে পড়ায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৮ টার দিকে সংস্কৃতি উপদেষ্টা শহরের হোটেল ওশান প্যারাডাইজে অবস্থানকালে বুকে ব্যাথা এবং উচ্চ রক্তচাপ অনুভব করার পর অসুস্থ হয়ে পড়েন বলে জানান তিনি।

ইমরান হোসাইন সজীব বলেন, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার বিকেলে ৫ দিনের সফরে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। এরপর তিনি রাত্রিযাপনের জন্য অভিজাত হোটেল ওশান প্যারাডাইজে ওঠেন।

রোববার (১৭ আগস্ট) কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন অংশীজনদের নিয়ে দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সংস্কৃতি উপদেষ্টা অসুস্থতার খবরে রোববার কক্সবাজারে আয়োজিত কর্মশালাটি স্থগিত করা হয়েছে।

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনে লুটপাট

রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ মরদেহ কক্সবাজারেই, ব্যবস্থাপকের ৭ দিনের রিমান্ড আবেদন

কক্সবাজারে বিলাসবহুল ফ্ল্যাটে মাদকের ব্যবসা, ৩ লাখ পিস ইয়াবাসহ তিনজন আটক

প্রশাসনের সামনে সব হলেও দেখার কেউ নেই

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

রিসোর্টে অগ্নিকাণ্ড: টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ