হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে কারাভোগ শেষে ১৭৩ জন দেশে ফিরেছেন

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৭৩ জন বাংলাদেশি ফিরেছেন। আজ বুধবার তাদের নিয়ে দেশটির নৌবাহিনীর একটি জাহাজটি কক্সবাজারের নুনিয়াছড়া বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএর ঘাটে এসে পৌঁছায়। বিভিন্ন প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এর আগে সকাল থেকে ফেরত আসা বাংলাদেশির গ্রহণ করতে স্বজনরা ঘাটে অপেক্ষা করছেন। এই ১৭৩ জন বাংলাদেশির বেশির ভাগই অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারে ধরা পড়েছে। 

ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস জানায়, ১৭৩ বাংলাদেশির মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, সাতজন রাঙামাটির, খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারীর একজন করে রয়েছেন। এর মধ্যে নীলফামারীর মানসিক ভারসাম্যহীন আবু হামজালা (৩২) পাঁচ বছর পর ফিরছেন মায়ের কোলে। 

বেলা দেড়টার দিকে বিআইডব্লিউটিএর ঘাটে ফেরত আসা বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করে একে একে জাহাজ থেকে নামানো শুরু হয়। পরে এই জাহাজে করে রাখাইনে সংঘাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বাহিনীর সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন: উধাও কর্তৃপক্ষ, উদ্ধার সহায়তায় বিজিবি

কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি

রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই সহোদর আটক

উখিয়ায় ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

অপসারণ হয়নি আগের চার খুঁটি, ঝুঁকিতে সেতু

টেকনাফে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

সিটি করপোরেশন করার উদ্যোগ: বাড়ছে কক্সবাজারের পরিধি

সাগরপাড়ে স্ক্যাম চক্রের ঘাঁটি