হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে একদিনে ছয়জনের মৃত্যু, শনাক্ত ২৩২ 

প্রতিনিধি, কক্সবাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারে একদিনে ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৩২ জন।

জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ পরীক্ষাগার ও হাসপাতালের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ২৬ দশমিক ৫৮ শতাংশ।

ডা. মাহবুবুর রহমান আরও জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৮৩ জন। সুস্থতার হার ৮০ দশমিক ৩০ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৬৮০ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদরে ৭৮ জন, টেকনাফে ৪৫ জন, উখিয়ায় ৩৪ জন, চকরিয়ায় ১৮ জন, রামুতে ১৬ জন, মহেশখালীতে ১০ জন, কুতুবদিয়ায় ১০ জন, পেকুয়ায় ৯ জন এবং রোহিঙ্গা নাগরিক ১২ জন। 

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন: উধাও কর্তৃপক্ষ, উদ্ধার সহায়তায় বিজিবি

কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি

রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই সহোদর আটক

উখিয়ায় ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

অপসারণ হয়নি আগের চার খুঁটি, ঝুঁকিতে সেতু

টেকনাফে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩