হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় ট্রাক-ট্রাক্টর-বাইকের ত্রিমুখী সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে তাহাফামুল হাসান তামিম (২২) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

তামিম ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারি কলেজের ব্যাচেলর অব আর্টসের (বিএ) প্রথম বর্ষের ছাত্র। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে তামিম মোটরসাইকেলে করে ডুলাহাজারা বাজারে ফিরছিলেন। এ সময় ডুলাহাজারা ইউপি কার্যালয়ের সামনে এলে তাঁর মোটরসাইকেলের সঙ্গে ট্রাক ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে হয়। এতে তামিম ঘটনাস্থলে মারা যান। 

উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তামিম নিহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে পাহাড়ধস, নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

সমুদ্র গবেষণা ইনস্টিটিউট: দেশেই তৈরি হচ্ছে সমুদ্র গবেষণার বিশেষ জাহাজ

মাতামুহুরী উপজেলা যুবদলের কমিটি স্থগিত

মিয়ানমারে তীব্র বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

দিনদুপুরে অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে পল্লিচিকিৎসককে অপহরণ

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল