হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থীশিবিরে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা নেতা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কুতুপালং ক্যাম্প-২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতা আবুল কালাম কুতুপালং শিবিরের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব-মাঝি মো. জাফর। 

ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, ‘নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।’ 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, ‘কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিনজন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাঁদের হাত-পা কুপিয়ে জখম করে। এর মধ্যে একজনের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাঁদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।’ 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত