হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে টমটমচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: 

সাদ্দাম হোসেন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে টমটমচালককে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

অপহৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (২৪)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর লম্বরী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার (৮ মার্চ) রাত ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় কয়েকজন ব্যক্তি ভাড়ার কথা বলে সাদ্দাম হোসেনকে নিয়ে যান। কিছুক্ষণ পর তাঁর মোবাইল ফোন থেকে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে পরিবারের সদস্যদের জানান—নোয়াখালীপাড়া ইলিয়াস কুবরা বাজার এলাকায় গিয়ে টমটমটি নিয়ে যেতে।

পরে পরিবারের সদস্যরা সেখানে গেলেও টমটমটি খুঁজে পাননি এবং মোবাইল ফোনটিও বন্ধ পান। এ ঘটনায় অপহৃত ব্যক্তির পরিবার চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে।

জানতে চাইলে ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম আক্তার জানান, রাত প্রায় ১১টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা ফোন করে জানান, সাদ্দাম হোসেনকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবি করা হয়।

মরিয়ম আক্তার আরও জানান, আজ সকাল ৮টার দিকে আবার ফোন করে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে সাদ্দামকে হত্যা করার হুমকি দেয়।

ভুক্তভোগীর মা হাসিনা বেগম জানান, অপহরণকারীরা বারবার ফোন করে টাকা প্রস্তুত রাখার কথা বলছে। তিনি দাবি করেন, তাঁর ছেলেকে মারধর করা হয়েছে এবং তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত অন্তত ৪০

কক্সবাজারে শ্মশান দখল করে লবণ ও চিংড়ি চাষ, বিপাকে রাখাইন সম্প্রদায়

রামুতে ছেলের গুলিতে আহত বাবা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ভারতে ৫ মাস কারাভোগের পর বাংলাদেশে ফিরছেন ৯১ জেলে