হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে হোটেলে হঠাৎ আগুন, আতঙ্কে বাইরে দুই শতাধিক অতিথি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে হোটেলে হঠাৎ আগুন। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে সাগরপাড়লাগোয়া দ্য সি প্রিসেন্স হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে হোটেলটিতে হঠাৎ আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে হোটেলে থাকা দুই শতাধিক অতিথি বাইরে বেরিয়ে আসেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

কক্সবাজারে হোটেলে হঠাৎ আগুন। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, হোটেলের নিচে থাকা জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কক্সবাজারের হোটেলে হঠাৎ আগুন। ছবি: আজকের পত্রিকা

দ্য সি প্রিসেন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। আগুন লাগার পরপরই কর্মীদের দক্ষতা ও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। পর্যটকেরা নিরাপদে আছেন।

আগুন লাগার পর হইচই শুনে হোটেল প্রাঙ্গণে যান জেলা প্রশাসনের বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন। তিনি বলেন, ‘হোটেলের পার্কিং স্পেসের জেনারেটর রুমে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় পর্যটক ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে হোটেল কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।’

গত ১৭ অক্টোবর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ারটেক টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ পর্যটকের প্রাণহানি ঘটে। এ ঘটনার পর থেকে কক্সবাজারে অবকাশে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে অধিকাংশ হোটেল, রিসোর্ট ও গেস্টহাউসে অগ্নিনির্বাপন ব্যবস্থায় ঘাটতিসহ নানা অনিয়ম উঠে এসেছে।

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিবিড়

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’