হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় সাগরে নোঙর করা এলপিজি ট্যাঙ্কারে আগুন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার পশ্চিমে সাগরে নোঙর করা সুফিয়া নামের একটি এলপিজিবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

সর্বশেষ এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। নৌবাহিনী ও কোস্ট গার্ড ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক সাংবাদিক বলেন, ‘কুতুবদিয়া পশ্চিমে নোঙর করা জাহাজে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। অনেক দূর থেকে স্পষ্ট আগুন জ্বলতে দেখা গেছে। আমার সংবাদমাধ্যমে বিষয়টি লাইভ করি। যেখানে লাইভের মাধ্যমে দেখিয়েছি দাউ দাউ করে আগুন জ্বলার দৃশ্য।’

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনে লুটপাট

রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ মরদেহ কক্সবাজারেই, ব্যবস্থাপকের ৭ দিনের রিমান্ড আবেদন

কক্সবাজারে বিলাসবহুল ফ্ল্যাটে মাদকের ব্যবসা, ৩ লাখ পিস ইয়াবাসহ তিনজন আটক

প্রশাসনের সামনে সব হলেও দেখার কেউ নেই

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

রিসোর্টে অগ্নিকাণ্ড: টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ

রিসোর্টে আগুন: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার