হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ১৫০টি বৌদ্ধবিহারে বুদ্ধপূর্ণিমার আচার-অনুষ্ঠান

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রামু কেন্দ্রীয় সীমা মহা বিহার থেকে বর্ণাঢ্য মৈত্রী শোভাযাত্রা বের হয়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপিত হচ্ছে। জেলার প্রায় ১৫০টি বৌদ্ধবিহারে দুই দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উৎসব উপলক্ষে আজ শুক্রবার সকালে রামু উপজেলার কেন্দ্রীয় সীমা মহাবিহার থেকে ৩৫টি বৌদ্ধবিহারের সম্মিলিত উদ্যোগে এক বর্ণাঢ্য মৈত্রী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন ভিক্ষু, উপাসক-উপাসিকা এবং বিভিন্ন বয়সী নারী-পুরুষ। বর্ণিল ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় প্রতীক বহন করে শোভাযাত্রাটি রামুর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

এর আগের দিন রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহারে অনুষ্ঠিত হয় ৮৪ হাজার ধর্মস্কন্দপূজা এবং প্রব্রজ্যাদান অনুষ্ঠান। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারী অংশ নেন এবং ধর্মীয় অনুশীলনের মাধ্যমে আত্মশুদ্ধির বার্তা গ্রহণ করেন।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বুদ্ধপূজা, সংঘদান এবং অষ্ট পরিষ্কার দান। ভক্তরা ভোর থেকেই বিহারে উপস্থিত হয়ে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে হাজার প্রদীপ প্রজ্বালন, ধর্মসভা একই সঙ্গে জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা।

রামু ছাড়াও জেলা সদর, উখিয়া, টেকনাফ, ঈদগাঁও, চকরিয়া, মহেশখালী ও পেকুয়ায় বুদ্ধপূর্ণিমার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, সহমর্মিতা এবং মানবকল্যাণের বার্তা সুদৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকেরা।

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল

আগামীকাল বিশ্ব শরণার্থী দিবস: রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে বেড়েছে অনিশ্চয়তা

টেকনাফে ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণে পেলেন মুক্তি

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী