হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক, জরিমানা

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজার টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ আটক জেলেরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। পরে নৌকার মালিককে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন।

সিয়াম-উল-হক জানান, গত রোববার বিকেলে কোস্ট গার্ড টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় সমুদ্রে অভিযান চালায়। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোটে তল্লাশি করে ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। এসব মাছের আনুমানিক মূল্য ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা। এ ঘটনায় বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং মালিকপক্ষ থেকে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা মাছ মোট ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকায় নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

কক্সবাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, সড়ক অবরোধ

মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ৯ জন উদ্ধার

পাহাড়ে ৩ মরদেহের খবরে যৌথ বাহিনীর অভিযানে মিলেছে গুলি, খালি খোসা ও এনআইডি

গৃহবধূকে হত্যার পর আড়ার সঙ্গে ঝুলিয়ে ‘আত্মহত্যা’ বলে প্রচারের অভিযোগ, স্বামী আটক

পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে, ৩ মরদেহ পড়ে থাকার খবর

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল মৌসুমের প্রথম জাহাজ

ইনানীতে ভাড়া বাসা থেকে সি পার্লের স্পা কর্মীর মরদেহ উদ্ধার

টেকনাফে ইয়াবার চালান লুটের জেরে দুজনকে পিটিয়ে হত্যা, আহত ২

সেন্ট মার্টিন নৌরুটে ৩ জাহাজের অনুমোদন, কক্সবাজার থেকে চলাচল শুরু কাল

টেকনাফে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫