হোম > সারা দেশ > কক্সবাজার

কাদা মাটিতে আটকে পড়া হাতিশাবকের ঠাঁই হলো সাফারি পার্কে

কক্সবাজার প্রতিনিধি

বনের কাদা মাটিতে আটকে পড়া সেই হাতিশাবকটির ঠাঁই হলো কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। গতকাল বৃহস্পতিবার পার্ক কর্তৃপক্ষের কাছে শাবকটি হস্তান্তর করা হয়। এর আগে চট্টগ্রামের বাঁশখালী ঘটনাস্থলে গিয়ে জলদি বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের একটি দল হাতিশাবকটিকে উদ্ধার ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তোলে। 

আজ শুক্রবার পার্কের তত্ত্বাবধায়ক রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রায় এক মাস বয়সী পুরুষ শাবকটি শারীরিকভাবে দুর্বল। এর আগেও তিন মাস বয়সী একটি মাদি হাতিশাবক টেকনাফ থেকে উদ্ধারের পর পার্কে আনা হয়েছিল। তার নাম রাখা হয় যমুনা। যমুনার বয়স এখন দুই বছর।’

বন কর্মকর্তারা জানান, ১৬ অক্টোবর বাঁশখালীর গহিন জঙ্গল পাই রাং এলাকায় হাতিশাবকটি নরম কাদা মাটিতে আটকে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে হাতিটিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেন। কিন্তু পরদিন হাতিশাবকটি আবার পাই রাং এলাকার লোকালয়ে এসে পড়ে। পরে জলদি বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাতি শাবকটিকে উদ্ধার ও পরিচর্যা করে সুস্থ করে তোলে।
 
বন বিভাগের বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক আজকের পত্রিকাকে জানান,  হাতি শাবকটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল

আগামীকাল বিশ্ব শরণার্থী দিবস: রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে বেড়েছে অনিশ্চয়তা

টেকনাফে ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণে পেলেন মুক্তি

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী