হোম > সারা দেশ > কক্সবাজার

সৈকতে ভেসে উঠেছে স্কুলছাত্রের মরদেহ

প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ ইরফানের (১৪) মরদেহ ভেসে উঠেছে। আজ রোববার রাত পৌনে ৯টার দিকে সৈকতের কলাতলী সায়মন পয়েন্টে তাঁর মরদেহ ভেসে আসে। 

নিহত ইরফান শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে। তিনি বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ ও বির্চ কর্মীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সুগন্ধা পয়েন্টে দুই ছাত্র ভেসে যাওয়ার খবরে উদ্ধারে নামেন তাঁরা। সে সময় একজনকে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করা গেলেও ইরফান নিখোঁজ ছিল। প্রায় ২৮ ঘণ্টা পর ইরফানের মরদেহ ভেসে ওঠে। 

কক্সবাজার টুরিস্ট পুলিশের উপপরিদর্শক রুবেল মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ইরফানের মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন: উধাও কর্তৃপক্ষ, উদ্ধার সহায়তায় বিজিবি

কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি

রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই সহোদর আটক

উখিয়ায় ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

অপসারণ হয়নি আগের চার খুঁটি, ঝুঁকিতে সেতু

টেকনাফে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩