হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে মাদক নিয়ে বিরোধ, রাতে বসতঘর লক্ষ্য করে গুলি

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে রাতে বসতঘর লক্ষ্য করে গুলি ছুড়েছে একদল দুর্বৃত্ত। এ সময় গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকাল রোববার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর উলুচামারি এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হ্নীলা রঙ্গিখালীর ‘আবুল আলম বাহিনী’ ও তাঁর ছেলে মো.আফ্রিদির সঙ্গে একই এলাকার আরেক ‘অস্ত্রধারী সন্ত্রাসী জালাল বাহিনী’র মধ্যে মাদকসংক্রান্ত বিরোধ রয়েছে।

মূলত ওই ঘটনার জেরে গতকাল মধ্যরাতে মো. আফ্রিদির বসতঘরে জালাল বাহিনীর প্রধান জালালের নেতৃত্বে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ সময় একের পর এক গুলির শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনার পর সিসিটিভির ক‍্যামেরায় ধারণ কার গুলি ছোড়ার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা গেছে, কয়েকজন দুর্বৃত্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করে কয়েকটি গুলি ছুড়ছে। কে বা কারা গোলাগুলির ঘটনা ঘটিয়েছে, তা বিস্তারিত পাওয়া যায়নি। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগে অস্ত্রধারীরা পালিয়ে যায়। বর্তমানে তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এখন পর্যন্ত কেউ কোনো ধরনের অভিযোগ দেননি।

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, ৯ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

চকরিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

চকরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় নছিমনচালক নিহত

পেকুয়ায় বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

কক্সবাজারে আদালত চত্বরে গুলি, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ৩

চকরিয়ায় ছেলের হাতে বাবা খুন

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাত, নিহত ১