হোম > সারা দেশ > কক্সবাজার

স্পেশাল ট্রেনে কক্সবাজার যাবেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কক্সবাজার সফরে যাবেন। ১৯ জুলাই চট্টগ্রাম রেলস্টেশন থেকে ‘ঈদ স্পেশাল ট্রেন-৯’–এর সুপার সেলুন কোচে ভ্রমণ করবেন তিনি। রেলমন্ত্রীর পর এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ট্রেনে ভ্রমণ করছেন। 

স্পিকারের একান্ত সচিব (অতিরিক্ত সচিব) এম এ কামাল বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৯ জুলাই কক্সবাজারে ট্রেনে করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ১৮-২০ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার সফর করবেন তিনি। ১৮ জুলাই চট্টগ্রাম সফর করবেন। ১৯ জুলাই চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন বিশেষ সেলুন কোচে করে।’

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘স্পিকার মহোদয় কক্সবাজার স্পেশাল ট্রেনে করে যাবেন। সে জন্য বিশেষ সেলুন কোচ সংযোজন করা হয়েছে। সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে।’

৩টি হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, র‍্যাবের মোটরসাইকেলে আগুন

চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রমজানের পর সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে টমটমচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে ঢুকে পড়ল পিকআপ ভ্যান, বৃদ্ধ নিহত

উখিয়ায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

হাসপাতালে চিকিৎসা নিতে এসে লিফটের নিচে পড়ে মৃত্যু, ৪ দিন পর লাশ উদ্ধার

গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু