হোম > সারা দেশ > কক্সবাজার

ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন দুই বোন, লাশ হয়ে ফিরলেন একজন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালীর সড়কে অটোরিকশা উল্টে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর ছোট বোন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাঁশখালীর চম্বল বাজার এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তাঁরা। 

নিহত কলেজছাত্রীর নাম ইমতেহান সুলতানা (২৩)। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

আহত সহোদর বোনের নাম আঁখি আক্তার (১৭)। তাঁরা কক্সবাজারের কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার মৃত ফরিদ আলমের মেয়ে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বাঁশখালী হয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে কুতুবদিয়া ফিরছিলেন দুই বোন। পথিমধ্যে বাঁশখালীর চম্বল বাজার এলাকায় দ্রুতগামী তাঁদের যানবাহনটি অপর একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন সহোদর দুই বোন। পরে ঘটনাস্থল থেকে তাঁদের দ্রুত উদ্ধার করে বাঁশখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমতেহানকে মৃত ঘোষণা করেন। আহত আঁখি আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি আজকের পত্রিকাকে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনে লুটপাট

রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ মরদেহ কক্সবাজারেই, ব্যবস্থাপকের ৭ দিনের রিমান্ড আবেদন

কক্সবাজারে বিলাসবহুল ফ্ল্যাটে মাদকের ব্যবসা, ৩ লাখ পিস ইয়াবাসহ তিনজন আটক

প্রশাসনের সামনে সব হলেও দেখার কেউ নেই

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

রিসোর্টে অগ্নিকাণ্ড: টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ

রিসোর্টে আগুন: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার