হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাত, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজার সদরের খুরুশকুলে তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

আজ বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম একই এলাকার মো. কালু মিয়ার ছেলে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীরের স্বজনদের বরাতে ওসি বলেন, নিহত জাহাঙ্গীর আলমের ছোট এক ভাই স্থানীয় দোকানদার আরিফ উল্লাহর দোকানে সিগারেট কিনতে যান। এ সময় তাঁর সঙ্গে আরিফের তর্ক হয়। বিষয়টি তিনি বাড়িতে গিয়ে বড় ভাই জাহাঙ্গীরকে অবহিত করেন।

ঘটনা শোনার পর জাহাঙ্গীর আরিফের দোকানে যান। এ সময় আরিফের কাছে ছোট ভাইকে গালমন্দ করার কারণ জানতে চাইলে জাহাঙ্গীরের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এতে তাঁরা তর্কে জড়িয়ে পড়ার একপর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হন। এ সময় আরিফ দোকান থেকে ছোরা বের করে জাহাঙ্গীরকে উপর্যুপরি কয়েকটি আঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয় বাসিন্দারা জাহাঙ্গীরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি আরও জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় বাসিন্দারা দুই নারীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ওসি।

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

চকরিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে প্রাইভেট কারের ধাক্কা, কলেজশিক্ষার্থী নিহত

মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা, ৩ ট্রলারসহ আটক ৩৩

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্টের জেরে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত মা

টেকনাফে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ

চকরিয়ায় মসজিদের কক্ষে আড়ার সঙ্গে ঝুলছিল ইমামের মরদেহ

ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ করেছে কক্সবাজার সরকারি কলেজ

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি