হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারের ধর্ষণের ঘটনায় মূল হোতা আশিকুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্প্রতিক সময়ে পর্যটন নগরী কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতা ও প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার র‍্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে এ ঘটনায় রোববার তিনজনকে গ্রেপ্তার করে কক্সবাজারের টুরিস্ট পুলিশ। তাঁদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়। 

গত বুধবার রাতে এই আশিকুলের নেতৃত্বে ভুক্তভোগী নারীকে তুলে নিয়ে দুই দফা ধর্ষণ করা হয়। ঘটনার পর চারজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী। আসামিদের মধ্যে ঘটনার দিন জিয়া গেস্ট ইনের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে আটক করেছিল র‍্যাব। কিন্তু মূল আসামি পলাতক ছিল।

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত

কক্সবাজারে বন্যায় সবজির দাম বেড়ে দ্বিগুণ, খেত ও বীজতলা নষ্ট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩

বন্যার্ত মানুষের পুনর্বাসনে মনোযোগ দেবে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

সাগরে ট্রলারডুবির ঘটনায় ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

চকরিয়ায় বন্যার পানিতে ডুবে শিশু ও তরুণের মৃত্যু