হোম > সারা দেশ > কক্সবাজার

সাগরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই জেলে

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের কাছে ফিশিং ট্রলার দুর্ঘটনার শিকার হয়ে দুই জেলে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে জেলেরা মরদেহ দুটি মহেশখালীর জেটিঘাটে নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল। 

নিহতরা হলেন উপজেলার কুতুবজোম ইউনিয়নের আব্দু শুক্কুরের ছেলে নেছার মিয়া (৩৭) ও আবু তাহেরের ছেলে আরিফ উল্লাহ (২৫)। 

স্থানীয়রা বলেন, কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার মো. পারভেজের মালিকানাধীন ফিশিং বোটে ১৪ জন জেলে কিছুদিন আগে সাগরে মাছ ধরতে যান। দুই দিন আগে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দুই জেলের মৃত্যু হয়। এ সময় ১২ জন জীবিত অবস্থায় ফিরে আসেন। 

অ্যাডভোকেট শেখ কামাল বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, জালের সঙ্গে পেঁচিয়ে দুই জেলের মৃত্যু হয়। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’ 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই বলেন, সাগরে ট্রলার দুর্ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে ঘটনাস্থলটি মহেশখালীর বাইরে হওয়ায় বিস্তারিত খোঁজ নেওয়া হয়নি। 

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল

আগামীকাল বিশ্ব শরণার্থী দিবস: রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে বেড়েছে অনিশ্চয়তা

টেকনাফে ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণে পেলেন মুক্তি

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী