হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে বিলাসবহুল ফ্ল্যাটে মাদকের ব্যবসা, ৩ লাখ পিস ইয়াবাসহ তিনজন আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজার শহরের শহীদ সরণির একটি সুরক্ষিত ভবনের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে চালানো এ অভিযানে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

শহীদ সরণি সড়কে জেলা পুলিশ সুপার কার্যালয়, প্রেসক্লাব, জেলা জজ আদালত ও জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর রয়েছে। গুরুত্বপূর্ণ এই এলাকার কোরাল রিফের নবনির্মিত ‘পূর্বিতা’ ভবনের একটি ফ্ল্যাটে ইয়াবা মজুত রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুরের মো. আরমান (২৭), পিরোজপুরের মো. শামীম (৩০) ও ভোলার মোহাম্মদ রাকিব (২৫)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফ্ল্যাটটিতে অভিযান চালানো হয়। এ সময় পাচারের জন্য মজুত রাখা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সঙ্গে তিনজনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, ওই ফ্ল্যাট থেকে ব্যক্তিগত গাড়িতে করে ইয়াবার বড় চালান ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের রাহাত নামের এক ব্যক্তি ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ঢাকায় পাচারের উদ্দেশ্যে সেখানে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রাখা হতো। এর আগে ওই ফ্ল্যাট থেকে ২০ লাখ ইয়াবার একটি চালান সরবরাহ করা হয়েছিল বলেও তাঁরা জানিয়েছেন।

শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাহাতসহ চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

প্রশাসনের সামনে সব হলেও দেখার কেউ নেই

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

রিসোর্টে অগ্নিকাণ্ড: টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ

রিসোর্টে আগুন: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

কক্সবাজারে আগুনে ১০ পর্যটকের মৃত্যু: দোতলা থেকে লাফ দিয়ে বাঁচেন আশিক

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন: উধাও কর্তৃপক্ষ, উদ্ধার সহায়তায় বিজিবি

কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি