হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় হিট স্ট্রোকে মোহাম্মদ কালু (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার তেলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দিনমজুর ওই এলাকার মৃত নাগু মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, দিনমজুর মোহাম্মদ কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে খড়ের স্তূপের কাজ করছিল। এ সময় তিনি গরমে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই দিনমজুর মোহাম্মদ কালুর মৃত্যু হয়েছে। পরিবার সদস্যদের ভাষ্যমতে, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে।’

পেকুয়ায় পাহাড় ধসে শিশু নিহত

কক্সবাজারে অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণচেষ্টা: তিনজনের ১০ বছর কারাদণ্ড

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে পাহাড়ধস, নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

সমুদ্র গবেষণা ইনস্টিটিউট: দেশেই তৈরি হচ্ছে সমুদ্র গবেষণার বিশেষ জাহাজ

মাতামুহুরী উপজেলা যুবদলের কমিটি স্থগিত

মিয়ানমারে তীব্র বিস্ফোরণের শব্দ, কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

দিনদুপুরে অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে পল্লিচিকিৎসককে অপহরণ

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ