হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। আজ শনিবার সকাল ৮টায় বিশেষ বিমানযোগে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। কক্সবাজার বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।

জানা যায়, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা ২০ সদস্যের প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা কর্তৃক পরিচালিত ফিল্ড হাসপাতালসহ নানা কার্যক্রম পরিদর্শন করবেন। পরে দুপুরে ঢাকা হয়ে রাতেই তুরস্কে ফিরে যাওয়ার কথা রয়েছে। 

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনাকালে আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এবং তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা। 

কক্সবাজার মেরিন ড্রাইভে অবৈধ রিসোর্ট উচ্ছেদ অভিযান শুরু

সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে যা জানাল পরিবেশ মন্ত্রণালয়

অধিকাংশ হোটেল-রিসোর্টে নেই অগ্নিনির্বাপণ যন্ত্র ও জরুরি পথ

কাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস

সেন্ট মার্টিন খুলছে ১ নভেম্বর—দৈনিক যেতে পারবেন ৩৫০০ পর্যটক, দিতে হবে ফি

পর্যটনশিল্পের উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চান ব্যবসায়ীরা

গুমোট আবহাওয়ায়ও কক্সবাজার সৈকতে পর্যটকদের ভিড়

কক্সবাজারে হোটেলে হঠাৎ আগুন, আতঙ্কে বাইরে দুই শতাধিক অতিথি

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি