হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে আরসার সঙ্গে এপিবিএনের গোলাগুলি, গ্রেপ্তার ৩ 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা বাহিনী এপিবিএনের সঙ্গে রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) গোলাগুলি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাপালং ইউপির ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

এ সময় ঘটনার সঙ্গে জড়িত আরসার তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার, ছয় রাউন্ড গুলি, তিনটি কার্তুজ ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়। 

গ্রেপ্তাররা হলো ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/ ৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের ছেলে আবুল হাশেম (৩০), ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/ ৭ ব্লকের বাসিন্দা আব্দুস শরীফের ছেলে মোহাম্মদ রুহুল আমিন (২৩) এবং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/ ১ ব্লকের আব্দুল মাজেদের ছেলে কামরুল হাসান (২২)। 

এপিবিএন ১৪ এর অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ (অতিরিক্ত ডিআইজি) আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে থাকা টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে আরসা সন্ত্রাসীরা। এ সময় এপিবিএনও আত্মরক্ষায় পাল্টা গুলি করে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 

পরে ধাওয়া করা হলে ধরা পড়ে তিন আরসা সদস্য। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’ এ ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে আভিযানিক তৎপরতা অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা।

প্রশাসনের সামনে সব হলেও দেখার কেউ নেই

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

রিসোর্টে অগ্নিকাণ্ড: টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ

রিসোর্টে আগুন: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

কক্সবাজারে আগুনে ১০ পর্যটকের মৃত্যু: দোতলা থেকে লাফ দিয়ে বাঁচেন আশিক

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন: উধাও কর্তৃপক্ষ, উদ্ধার সহায়তায় বিজিবি

কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি