হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগর উত্তাল, টেকনাফ-সেন্ট মার্টিনে নৌযান চলাচল বন্ধ

কক্সবাজার প্রতিনিধি

ঘূর্ণিঝড় দানার প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল রয়েছে। আজ বুধবার সারা দিন গুমোট আবহাওয়ার পর সন্ধ্যা থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম এবং ভারতের ওডিশা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। 

এদিকে আজ সন্ধ্যা থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি উপজেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। 

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাবে টেকনাফ উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ফলে টেকনাফ ও সেন্ট মার্টিন থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।’

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই সহোদর আটক

উখিয়ায় ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

অপসারণ হয়নি আগের চার খুঁটি, ঝুঁকিতে সেতু

টেকনাফে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

সিটি করপোরেশন করার উদ্যোগ: বাড়ছে কক্সবাজারের পরিধি

সাগরপাড়ে স্ক্যাম চক্রের ঘাঁটি

বাবার হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল কথা, প্রাণ গেল চাঁদের গাড়ির ধাক্কায়

সেন্ট মার্টিনে খতনা করানো অর্ধশতাধিক শিশুর ক্ষতস্থানে সংক্রমণ, হাসপাতালে ২

কক্সবাজার ভ্রমণে এসে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

বৈরী আবহাওয়া: জীবিকার টানাপোড়েন উপকূলে