হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর সোয়া ১২ হাজার ইয়াবাসহ আটক

কক্সবাজার প্রতিনিধি

কোস্টগার্ডের হাতে আটক মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাঁর বাড়ি তল্লাশি করে ১২ হাজার ২৭৪টি ইয়াবা উদ্ধার করা হয়। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে বাড়ি থেকে আটক করেন কোস্টগার্ডের সদস্যরা।

আটক মুজিবুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চেয়ারম্যান মুজিবুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করে রাখার তথ্য পায় কোস্টগার্ড। এ তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টার করার সময় মুজিবুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর বাড়ি তল্লাশি করে একটি বস্তায় ইয়াবাগুলো পাওয়া যায়।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক আরও বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

চকরিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

চকরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় নছিমনচালক নিহত

পেকুয়ায় বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

কক্সবাজারে আদালত চত্বরে গুলি, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ৩

চকরিয়ায় ছেলের হাতে বাবা খুন

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাত, নিহত ১

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন