হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতে নিখোঁজ ৩ শিশু, একজনের মরদেহ উদ্ধার 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্রসৈকতে খেলতে গিয়ে তিন শিশু নিখোঁজ হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার উপজেলার বড়ঘোপ সৈকতে এ ঘটনা ঘটে। 

 নিখোঁজ শিশু আশেক (১২) বড়ঘোপ ওয়াইদ্যার পাড়ার বাদশার ছেলে। বাকি দুজন হলো আলী হোসেনের ছেলে আলিম উদ্দিন (১২) ও মো. হাসেমের ছেলে যাওয়াদ (৬)। এদের মধ্যে আশেক ও আলিম স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র এবং যাওয়াদ মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। 

কুতুবদিয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার তপন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।’

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনে লুটপাট

রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ মরদেহ কক্সবাজারেই, ব্যবস্থাপকের ৭ দিনের রিমান্ড আবেদন

কক্সবাজারে বিলাসবহুল ফ্ল্যাটে মাদকের ব্যবসা, ৩ লাখ পিস ইয়াবাসহ তিনজন আটক

প্রশাসনের সামনে সব হলেও দেখার কেউ নেই

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

রিসোর্টে অগ্নিকাণ্ড: টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ

রিসোর্টে আগুন: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার