হোম > সারা দেশ > কক্সবাজার

আবারও নাফ নদী থেকে ২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা দুই জেলেকে ধরে নিয়ে গেছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যং সীমান্তের বগার দ্বীপ এলাকা থেকে তাঁদের ধরে নিয়ে যায়।

জেলেরা হলেন হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড বালুখালী গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমেদের ছেলে আবুল কালাম (৪০)।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের বরাতে তিনি বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় হোয়াইক্যং সীমান্ত থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা দুই জেলেকে ধরে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি জেনেছি। এ বিষয়ে তথ্য সংগ্রহে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার-১৮ থেকে দক্ষিণ-পূর্বে আনুমানিক ৩ কিলোমিটার নাফ নদীতে বগার দ্বীপ নামক এলাকায় মাছ শিকারের সময় দুই জেলে মিয়ানমার জলসীমা অতিক্রম করলে তাঁদের আটক করে আরাকান আর্মির সদস্যরা। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৈরী আবহাওয়ার মধ্যেও সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস, গোসলে নামতে সতর্কতা

চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবি, কিশোরীর মৃত্যু

কক্সবাজারে শতাধিক গ্রাম প্লাবিত, বন্যা-পাহাড়ধসে প্রাণহানি বাড়ছে

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ার পথে ফাহিম মুনতাসির

গভীর নিম্নচাপের প্রভাবে সেন্ট মার্টিন বিচ্ছিন্ন, বন্ধ নৌযান চলাচল, বিদ্যুৎহীন দ্বীপে দুর্ভোগ

কক্সবাজারে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আরও এক সন্তান গুরুতর আহত

মাতামুহুরী নদীর পানি বাড়ছে, ১২ হাজার পরিবার পানিবন্দী

উখিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে ২ বার্মিজ অজগর উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

কক্সবাজারে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু