হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদ থেকে অপহৃত ৫ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ নাফ নদে মাছ ধরার সময় অপহরণের শিকার পাঁচ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। আজ বুধবার টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া জেটি ঘাট দিয়ে তাঁদের দেশে ফেরত আনা হয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়া উপজেলার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

এর আগে গত সোমবার ওই পাঁচ জেলে নৌকা করে নাফ নদে মাছ শিকারের সময় মিয়ানমারের রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাঁদের তুলে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার জানাজানি হওয়ার পর বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়। এরপর বিজিবি তাঁদের ফেরত আনতে তৎপরতা শুরু করে।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে রাখাইনের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এঁদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশি পাঁচ জেলেকে ফেরত দিতে সম্মত হয়।’

তিনি আরও বলেন, আরাকান আর্মির সঙ্গে আলোচনার পর আজ সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদের শূন্যরেখায় যায়। সেখানে আলোচনার পর পাঁচ জেলেকে ফেরত দিয়েছে তারা। ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল

আগামীকাল বিশ্ব শরণার্থী দিবস: রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে বেড়েছে অনিশ্চয়তা

টেকনাফে ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণে পেলেন মুক্তি

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪