হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

চুয়াডাঙ্গা (জীবননগর) প্রতিনিধি 

কঙ্কাল পাওয়ার খবরে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগরে এক বিল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে জীবননগর উপজেলার মেদনীপুর ঘাড়কাঠি বিল থেকে কঙ্কাল উদ্ধার করা হয়।

স্থানীয় যুবক প্লাবন জানান, শাহেদ নামের এক ব্যক্তি আজ সকালে বিলে কচুরিপানা কাটার জন্য গিয়েছিলেন। তিনি কচুরিপানা কাটার সময় কঙ্কাল দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় কঙ্কাল উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে আমিসহ থানার একটি দল ঘটনাস্থল এসেছি। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। লাশের ৯০ শতাংশ পচে পানিতে গলে গেছে।’

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কয়েক মাসের আগে লাশ। ডিএনএ টেস্টের পর লাশের পরিচয় শনাক্ত সম্ভব হবে।

বসতবাড়ির দেয়ালে ‘ফিরছি ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স্কুলছাত্রীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

চুয়াডাঙ্গা শহরে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেটের দোকান, ধূমপানে জড়াচ্ছে শিক্ষার্থীরা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

তিন দফা দাবিতে জীবননগরে রূপসা এক্সপ্রেস আটকে অবরোধ, তিন ঘণ্টা পর প্রত্যাহার

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দ

এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গায় শিক্ষকদের নতুন বেতন নির্ধারণের নামে অর্থ আদায়ের অভিযোগ

লংমার্চের নামে গাড়ি মার্চ করছে ১১ দলীয় ঐক্য জোট: সংস্কৃতিমন্ত্রী

চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন