হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

বসতবাড়ির দেয়ালে ‘ফিরছি ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স্কুলছাত্রীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে শেখপাড়ার একটি গলিতে বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বরে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখার ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর সম্পৃক্ততা পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে দেয়ালে লেখা এসব স্লোগান। স্থানীয়দের অভিযোগ, গতকাল বুধবার বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী জন্মদিন উদ্‌যাপন করতে ওই গলিতে যায়। পরে তারাই দেয়ালে রাজনৈতিক স্লোগানগুলো লেখে। বিষয়টি জানাজানি হলে সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলা হয়।

সরেজমিনে দেখা যায়, শেখপাড়ার ওই গলির একটি বসতবাড়ির প্রাচীরে কালো ও সাদা রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’ লেখা ছিল। এসব স্লোগান আওয়ামী লীগ ও দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বুধবার দিনের বেলায় স্কুলের ছাত্রীরা এসে দেয়ালে এসব স্লোগান লিখেছে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।’

বসতবাড়ির দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বরে’ স্লোগান। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ‘বিষয়টি জানার পর জেলা প্রশাসককে জানিয়েছি। পরে তাঁর নির্দেশে বিদ্যালয়ের কর্মচারীদের মাধ্যমে লেখাগুলো মুছে ফেলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন শিক্ষার্থীকে শনাক্ত করা গেছে। তারা কেন এমন কাজ করেছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সম্পৃক্ততার বিষয়টি পাওয়া গেছে। কারও নির্দেশনা বা প্ররোচনায় তারা দেয়ালে এসব স্লোগান লিখেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

চুয়াডাঙ্গা শহরে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেটের দোকান, ধূমপানে জড়াচ্ছে শিক্ষার্থীরা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

তিন দফা দাবিতে জীবননগরে রূপসা এক্সপ্রেস আটকে অবরোধ, তিন ঘণ্টা পর প্রত্যাহার

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দ

এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গায় শিক্ষকদের নতুন বেতন নির্ধারণের নামে অর্থ আদায়ের অভিযোগ

লংমার্চের নামে গাড়ি মার্চ করছে ১১ দলীয় ঐক্য জোট: সংস্কৃতিমন্ত্রী

চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, তদন্তে কমিটি